রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘুষের দুই লাখ ৭৬ হাজার টাকাসহ আটক
বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামীমাসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:৫৮ পিএম  আপডেট: ০৭.১০.২০২৫ ৬:৩৮ পিএম  (ভিজিট : ১৪৩)
X

যশোরের বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার এবং এনজিও কর্মী হাসিবুর রহমানের বিরুদ্ধে দুই লাখ ৭৬ হাজার টাকা ঘুষ গ্রহণের সুনিদিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের মহাপরিচালক বলেন, এনজিও কর্মী হাসিবুর রহমানের মাধ্যমে নিয়মিত ঘুষ কালেকশন করতে কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার।

তিনি বলেন,পাবলিক সার্ভেন্ট হয়ে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে সিঅ্যান্ডএফ এজেন্টদের শুল্কায়নে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে জব্দ করা দুই লাখ ৭৬ হাজার টাকাসহ বিভিন্ন বিভিন্ন সময় ঘুষ গ্রহণের অভিযোগে ফৌজদারি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হয়েছে। এরমধ্যে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের বিরুদ্ধে ১৮৬০ সালে ১৬১/১৬২/১৬৩/১৬৪ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় এবং এনজিও কর্মী হাসিবুর রহমান ওই রাজস্ব কর্মকর্তাকে ঘুষ গ্রহণে সহায়তা করায় তার বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ সালের ১৬২/১৬৩/১৬৫(ক) ধারায়, পরস্পর যোগসাজসে ১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রেকর্ড করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিত দুদকের অনুমোদন সাপেক্ষে গত ৬ অকেটাবর যশোরের বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের দপ্তরে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় দুদক টিমের সদস্যরা ছদ্মবেশে কাস্টমস হাউজ বেনাপোল, যশোরের আশপাশে অবস্থান করেন এবং অভিযোগ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। আসামী শামীমা আক্তার যশোরের বেনাপোল কাস্টমস হাউজের এসেসমেন্ট গ্রুপ-৬ রাজস্ব কর্মকর্তা। 

অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের নিকট তথ্য আসে যে, এসেসমেন্ট গ্রুপ-৬ এর রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের ঘুষের টাকা (এনজিও কর্মী) হাসিবুর রহমান নিয়মিত সংগ্রহ করেন মর্মে সত্যতা পেয়েচেন।এসেসমেন্ট গ্রুপ ৬ এ গুরুত্বপূর্ণ মোটর পার্টস আমদানির শুল্কায়ন সম্পন্ন হয়। শুল্কায়নের সময় রাজস্ব কর্মকর্তা আসামি শামীমা আক্তার কর্তৃক বিভিন্ন সময়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছে দাবিকৃত ঘুষের টাকা আসামি হাসিবুর রহমান নিয়মিত সংগ্রহ করেন। 

হাসিবুর রহমান (২৭) রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের পক্ষে ঘুষের টাকা সংগ্রহ করে যশোরের গেইটের বিপরীত পাশে অবস্থিত সুরুজ মিয়ার বিকাশের দোকানে গচ্ছিত রাখেন। পরে সুবিধামতো সময়ে হাসিবুর রহমানের মাধ্যমে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার সুরুজের দোকান থেকে ঘুষের টাকা নিয়ে যান।

দুদক কর্মকর্তা আরো বলেন, আসামি হাসিবুর রহমান সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছ থেকে আদায়কৃত ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকা রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের হাতে দেওয়ার জন্য প্রস্তুতি নেন। ঘুষের টাকা প্রদানের লক্ষ্যে হাসিবুর রহমান কাস্টমস হাউসের গেটের কাছে এলে দুদক টিম হাসিবুর রহমানকে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ সোমবার গ্রেপ্তার করা হয় এবং বেনাপোল পোর্ট থানায় ওসি বরাবর সোপার্দ করা হয়। 
 
ওই টাকাসহ হাসিবুর রহমানকে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের কক্ষে নিয়ে যাওয়া হয়। শামীমা আক্তারকে ওই টাকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান  হাসিবুর রহমানের সাথে তার নিয়মিত যোগাযোগ হয় এবং হাসিবুর রহমানকে টাকা তার দপ্তরে আনতে বলেছেন। পরবর্তীতে দুদক টিম হাসিবুর রহমানের কাছ থেকে উদ্ধার করা দুই লাখ ৭৬ হাজার টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আজ যশোর থেকে মামলার এজাহারভুক্ত আসামি রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝