সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতের পররাষ্ট্র সচিব
বাংলাদেশে যে সরকারই নির্বাচিত হোক, দিল্লি তার সাথে কাজ করবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১২:২৮ পিএম   (ভিজিট : ৮৬)
X

জনগণের ভোটের মাধ‍্যমে বাংলাদেশে যে সরকারই নির্বাচিত হোক, দিল্লি তার সাথে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আজ সোমবার দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে যাওযা কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক‍্যাবের সাথে এক আলোচনায় এ কথা বলেন তিনি। 


ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভালো হবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা ভারতের।’


এ সময় তিনি নিজের সফরের কথা উল্লেখ করে বলেন, ‘উভয় দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ছিল সেটি। তবে সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত।’

ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।’  


বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। আমরা প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছি শুরুতেই।’

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা—নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহুর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না।’ 




আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝