বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মির্জা আব্বাসের ছেলের ৩৬ কোটি টাকার শেয়ার পেলেন আফরোজা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ পিএম  আপডেট: ০৫.১০.২০২৫ ৭:৩৮ পিএম  (ভিজিট : ২০৪)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী মির্জা আব্বাসের ছেলে ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ওই ব্যাংকের ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন। এই ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত।

আজ রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, মির্জা ইয়াসির আব্বাসের (সন্তান) পক্ষ থেকে তার মাকে এই শেয়ার উপহার দেওয়া হয়েছে।

ঘোষণায় আরো বলা হয়েছে, ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন যার বাজার মূল্য প্রায় ৩৬ কোটি টাকা।

ঢাকার শেয়ারবাজারে আজ ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১১ টাকা ৫০ পয়সা। সেই হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি টাকা।

ডিএসইতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়েছে, আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা। তবে তিনি বর্তমান পরিচালনা পর্ষদে নেই। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মাকে যে পরিমাণ শেয়ার উপহার দিচ্ছেন তা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ৩ শতাংশ। ফলে উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস পরবর্তী সময়ে ব্যাংকটির পরিচালক হতে পারবেন। ব্যাংক–সংশ্লিষ্ট সূত্র জানায়, মাকে ব্যাংকের পরিচালক করতেই ছেলের পক্ষ থেকে এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। সর্বশেষ গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারের ৪৪ শতাংশই ছিল এটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। ব্যাংকের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার স্ত্রী আফরোজা আব্বাস।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝