রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুমুদ ফ্লোটিলার প্রতি গণতান্ত্রিক ছাত্রসংসদর সংহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৬:২৩ পিএম  আপডেট: ০৫.১০.২০২৫ ৭:০৭ পিএম  (ভিজিট : ১২০)
X

র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ জুলাই চত্বরে এসে শেষ হয়। মুখপাত্র আশরেফা খাতুনের সঞ্চালনায় র‍্যালির শেষে সমাপনী সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান বলেন - "জুলাই শাহবাগ থেকে শুরু হয়ে নেপাল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার হয়ে একদিন ফিলিস্তিনেও পৌঁছাবে।

" তিনি আরও যুক্ত করেন - "ফিলিস্তিন কোনো একটি ভূখণ্ডের নাম নয়। ফিলিস্তিন একটি অনুভূতির নাম। আমরা প্রত্যেকে একজন নির্যাতিত ফিলিস্তিনি। যতদিন ফিলিস্তিন আযাদ না হবে ততদিন আমরাও ফিলিস্তিনিদের মতই লড়াইয়ে শামিল থাকবো।" 

অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তৃতায় সুমুদু ফ্লোটিলার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি ব্যক্ত করেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝