শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
৫ আগস্ট অসুর শক্তিকে পরাজিত হয়েছে, নতুন বাংলাদেশে গড়তে হবে : বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮:০৫ পিএম   (ভিজিট : ২৮৫)
X

গত ৫ আগস্ট অসুর শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেছেন, যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। আজ বুধবার (০৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের ওপর আওয়ামী লীগ নির্যাতন করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, তাহলে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, গত ৫ আগস্ট অসুর শক্তির পরাজয় হয়েছে। পূজা উদযাপনের বিষয়ে বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে সব অঞ্চলের মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজকে একটা সুযোগ তৈরি হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণের।

বিদেশী কিছু গণমাধ্যম অপপ্রচার চালিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কিছু বিদেশি মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তবে তা সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি করতে পারেনি। মির্জা ফখরুল এ সময় বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝