রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনে পুলিশের জন্য ৪০০ কোটি টাকার বডি ক্যামেরা কিনছে সরকার: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম   (ভিজিট : ১৮৫)
X

আসন্ন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) মাধ্যমে কয়েক শ কোটি টাকায় পুলিশের জন্য ৪০ হাজার বডিওয়্যার ক্যামেরা (বডি ক্যামেরা) আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


অর্থ উপদেষ্টা বলেন, ইউএনডিপির মাধ্যমে নির্বাচনের সময় পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দ্রুত এটা আনতে হবে। এর জন্য চার শ কোটি টাকা খরচ হবে। 

তিনি বলেন, ইউএনডিপি হলে, টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এজন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চিয়তা দেবে। এতে আমরা কারো সাথে নেগোসিয়েশন করব না। অল্প সময় ও স্বচ্ছতা নিশ্চিত করতেই টেন্ডার না করে ইউএনডিপির মাধ্যমে কেনা হচ্ছে।


উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না।

সালেহউদ্দিন আহমেদ জানান, ডলারের দাম স্থিতিশীল রাখার জন্যই বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে। বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে তা যথেষ্ট নয়। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ফসলহানি হলে সামাল দিতে ডলার দরকার। এজন্য ডলার কিছুটা ধরে রাখা প্রয়োজন। আপৎকালীন সময়ের জন্য কিছু ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৈঠকে চট্টগ্রাম বিমান বন্দরকে এ গ্রেডে উন্নীত করার জন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদন দেওয়া হয় বলে জানান উপদেষ্টা।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝