রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে
ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৫ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ২:৫৫ পিএম  (ভিজিট : ১৩০)
X

দেশে বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও পণ্য আমদানি বাড়াতে চান বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। কোন মেকানিজমে করা হবে তা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব বলেন ড. সালেহউদ্দিন। অর্থ উপদেষ্টা এসময় বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য নিয়ে বাড়তি দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করলেও, এতে ভোক্তার উপরে প্রভাব পড়বে না।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ওই প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে এলএনজি কেনা হচ্ছে না। এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে। গমও কেনা হচ্ছে সেই বিবেচনায়। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, সার আমদানির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর এবং জিরো টলারেন্স। তিনি বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চলছে। ট‍্যাক্স রেভিনিউ এখন স্থিতিশীল রয়েছে, যা ইতিবাচক।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝