ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে নির্বাচন: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের মাধ্যমে জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে।
গতকাল / আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাবো তখন একমত হয়ে সবাই যাবো। এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না।
তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
প্রধান উপদেষ্টা বরেন,নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
আ. দৈ./কাশেম




















