রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান শীর্ষক গবেষণার প্রথম সেমিনার অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৪৮)
X

বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান শীর্ষক গবেষণার প্রথম পর্বের অংশ হিসেবে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রিহ্যাবের হলরুমে রিয়েল এস্টেট রিসার্চ কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট  মো: ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপারভাইজার প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সুপারভাইজার আমান উদ্দিন মুজাহিদ, সুপার ভাইজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ মাহবুব কায়সার প্রমুখ।

সেমিনারে কার্যাদেশ প্রাপ্ত ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ এর প্রস্তুতকৃত তথ্য উপাত্তের উপর আলোচনা ও রিসার্চ সুপারভাইজারদের মন্তব্য ও পরামর্শ গ্রহণ করা হয়।

এ খাতটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়ে থাকে। দ্রুত নগরায়ণ, মধ্যবিত্ত শ্রেণির বিকাশ এবং প্রবাসীদের রেমিট্যান্সের মতো কারণে আবাসন খাতের চাহিদা বাড়ছে, যা জিডিপিতে বড় অবদান রাখে এবং কর্মসংস্থান সৃষ্টি করে। তবে, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং রাজউকের নতুন ড্যাপ নীতিমালা এই খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝