বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
১০দিনের রিমান্ডের আবেদন শুনানি ১৮ সেপ্টেম্বর
দুদকের মামলায় স্বাস্থ্যর ঠিকাদার মিঠু কারাগারে,
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৭ পিএম  আপডেট: ১১.০৯.২০২৫ ৭:০৩ পিএম  (ভিজিট : ১৬১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের অত্যন্ত প্রভাবশালী ,বহুল আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে দুদকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এই সাথে মিঠুর বিরুদ্ধে দুদকের তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে করা আবেদন করেন। এই বিষয়ে আগামী ১৮ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ জারি করেন। এরআগে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে দুদকের কর্মকর্তারা উক্ত আদালতে আদালতে হাজির করেন।

গত বুধবার জ্ঞাতআয় বহির্ভূত ৭৫ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পক্ষ থেকে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুসহ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে পুলিশ গ্রেপ্তার করে। আজবৃহস্পতিবার দুপুরে মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়।

আদালতে দুদকের মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে মিঠুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামের দুটি প্রতিষ্ঠানের মালিক মিঠু কৃষিজমি ক্রয়, জমি লিজ, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে মোট ১৮ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবের স্থিতি, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে আরও ৫৭ কোটি ৪৪ লাখ টাকার অস্থাবর সম্পদ তার নামে পাওয়া গেছে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা।

এ ছাড়া, মিঠুর নামে পারিবারিক ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ সম্পদ ও ব্যয়সহ তার মোট সম্পদের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা। অন্যদিকে অনুসন্ধানে বৈধ উৎস পাওয়া গেছে ৭১ কোটি ৪৯ লাখ টাকার। অর্থাৎ বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৭৫ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এজন্য দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে নাম আসে মোতাজ্জেরুল ইসলাম মিঠুর। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব খাঁটিয়ে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝