রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৪:৩৯ পিএম  (ভিজিট : ১০১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশেরমহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ ছাড়া আরও ২ হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত তিনটি নির্বাচনের মতো, আগামী নির্বাচন করার সাহস কেউ দেখাবে না।’

আগামী নির্বাচনের আগে লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়নের খবর সঠিক নয় বলেও জানান জনপ্রশাসন সচিব।   

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝