রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিম ব্যাংকের ৬১৫ কোটি টাকা আত্মসাৎ
নাসা গ্রুপের নজরুলসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:১৮ পিএম  আপডেট: ২২.০৮.২০২৫ ৮:২৯ পিএম  (ভিজিট : ১০৩)
X

দেশের বহুল আলোচিত ও দুর্নীতি গ্রস্ত বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের বিরুদ্ধে ঋণের নামে কৌশলে এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঋণ জালিয়াতি এবং অর্থ আত্মসাতের এই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকের দুই ছেলে ও নাসা গ্রুপের মালিকসহ সংশ্লিষ্ট অপরাধীদেরকে আসামি করা হয়েছে। 

এদিকে দুদকের উপপরিচালক মো. আল-আমিন বাদী হয়ে গত ২০ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।
দুদকের মামলার এজাহারে বলা হয়, আসামিরা ফ্লামিংগো এন্টারপ্রাইজ নামের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের বাস্তব যাচাই/পরিদর্শন না করে, কোনো সহায়ক জামানত ছাড়াই ঋণ বিতরণ করেন।

আসামি মো. নজরুল ইসলাম মজুমদারের পক্ষে বিভিন্ন ব্যক্তির নামে পে-অর্ডার করার বিষয়টি এক্সিম ব্যাংক কর্মকর্তারা জানা সত্ত্বেও নিজেরা লাভবান হয়ে অসৎ উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুরিপত্রের শর্ত সুস্পষ্টভাবে লঙ্ঘন করে এক্সিম ব্যাংক পিএলসির ও শরিয়াহ অনুসরণ না করে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে অবৈধভাবে ঋণ প্রদান করে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের দুই সন্তান ছাড়াও ব্যাংকটির একাধিক শীর্ষ কর্মকর্তা ছাড়াও ফ্লামিংগো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোশাররফ হোসেনকে আসামি করা হয়েছে। নাসা বেসিকস লিমিটেডের সাবেক এমডি ওয়ালিদ ইবনে ইসলাম, মিসেস আনিকা ইসলাম ও আসামি হয়েছেন। 

মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপ্রাইটর মোজাম্মেল হোসাইন, জান্নাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোহাম্মদ আবুল কালাম আজাদ, এনএমসি অ্যাপারেলস লিমিটেডের ডেপুটি এমডি আবুল কালাম ভুঁইয়া আসামি হয়েছেন। এছাড়া এক্সিম ব্যাংকের শীর্ষ ২৪ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝