বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
২০২৫-২৬ অর্থবছরে: ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট দিলেন ডিএসসিসির প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:২৬ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৫ ৮:০১ পিএম  (ভিজিট : ১৪৪)
X


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ শাহজাহান মিয়া নানা প্রতিকূলতা সত্বেও এবার  ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন। তিনি চলতি অর্থবছরের এই বাজেট সফলভাবে বাস্তবায়নে অংশীজনদের সহায়তা চেয়েছেন। 

আজ বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগর ভবনের মিলনায়তনে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন। বাজেট বক্তব্যে প্রশাসক বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এটি আমাদের কাছে সম্মানিত করদাতাদের আমানত।” উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন নগরবাসীর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে ক্ষেত্রমত বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে।  

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে  ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার. ওএসপি. বিপিপি. পিএসসি (বিডি/৮৪৯৯).এডমিন, প্রধান প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ মুনিরুজ্জামানসহ বিভাগীয় প্রধান,  অতিরিক্ত প্রধান এবং  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 

সংবাদ সম্মেলনে প্রশাসক মোঃ শাহজাহান মিয়া ২০২৫-২৬ অর্থবছরের সংক্ষিপ্ত বাজেট উপস্থাপনের আগে ডিএসসিসি পরিচালনা কমিটির ৭ম (সপ্তম) কর্পোরেশন সভায় চলতি অর্থবছরের ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট অনুমোদিত নিয়েছেন। 

এই বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ৩২০ কোটি ৪৩ লাখ টাকা। আর পরিচালন ব্যয় ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা এবং মোট ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় বাবদ ১ হাজার ৪৬৯ কোটি ২৪  লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়।  
বাজেটের প্রধান ব্যয়ের খাত সমূহের মধ্যে সড়ক ও ট্রাফিক অবকাঠামো খাতে ৩৬৫ কোটি ১১ লাখ টাকা, খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন খাতে ১১৫ কোটি টাকা, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭ কোটি ২০ লাখ টাকা, মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে ৫৭ কোটি ৪৪ লাখ টাকা, বৃক্ষরোপন ও পরিবেশ উন্নয়ন খাতে ৫ কোটি ২৬ লাখ টাকা এবং কল্যাণমূলক খাতে ব্যয় ১৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। 

অন্যান্য ব্যয় ১৫ কোটি ১ লাখ টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা, সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর আগে গত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৬০ কোটি ৭৪  লাখ টাকার। পরবর্তীতে সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৬৬৭.৫৯ টাকা।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝