রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনের প্রস্তুতি দেখতে ঢাকায় আসছে ইইউ দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১১৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসছে।  

আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় আসছেন তারা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইইউর এই পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন এবং দলটি আগামী ৭ অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ইইউর পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সফরকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করবে। 

আর এই অনুসন্ধানী সফরের ভিত্তিতে ইইউ সিদ্ধান্ত নেবে, তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কি না। সফরকালে দলটি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবে।

এর আগে সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রি-ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। সাত সদস্যের এই দলে তিন জন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।

সচিব আরো জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজ এ তথ্য তারা পেয়েছেন। দলটি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝