সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ ছিল না তাদের হাতে এখন আইফোন : ওসমান হাদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১২২)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেছেন, একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে যার ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে এটা বলতে হবে।

শনিবার (২ আগস্ট) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি পারলে আমরা সবাই নিজের সংস্কার করি আগে। আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা থাকলে ভালো হতো।

স্বাস্থ্য উপদেষ্টা মানুষ ভালো কিন্তু উনি অসুস্থ। তাহলে উনি পুরো জাতির স্বাস্থ্য কি করে ঠিক করবেন। কষ্টের ব্যাপার হলো আজকেও আমাদেরকে বলতে হয় ঢাকা মেডিক্যালের মর্গে যে ছয়টা লাশ এখনো শহীদদের পড়ে আছে সেটা পাঁচ আগস্টের আগে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে। নইলে আমরা আবার ঘেরাও করব।

তারপর সরকার থেকে জানানো হয় যে চার তারিখে সেটা করা হবে।রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলেমেয়েদেরকে নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে। ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে। এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না।

এই চিন্তা যদি করেন আল্লাহর ওয়াস্তে তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী লীগের মত আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন।

তিনি আরো বলেন, হাসিনার পতনে রাস্তায় নেমেছিল কলেজে পড়ুয়া ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েটা রাজপথ রাঙিয়ে দিয়েছে। কিন্তু আফসোস আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে। আমি কোনভাবে ভেবে পাই না আমার যে ভাই ৪০০-৫০০ টাকার টিশার্ট পড়তো এক বছর আগে।

সে এখন ৫০০০ টাকার টিশার্ট কিভাবে থেকে পরে। একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে যার ধার করতে হতো তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে এটা বলতে হবে। সুতরাং বিএনপি-জামায়াত যদি চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা বলব। এর মানে এই না জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে, আইফোন চালায়, ফ্ল্যাট কেনে তারে আমরা ছাইড়া দেওয়ার মালিকানা দেই নাই। এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ সততা এবং ইনসাফের রাজনীতি। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝