রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ১০৩)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসনলাম, দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমদের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন ও একজন নিখোঁজ রয়েছেন।

আজ বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন গাড়িবহরে থাকা, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।
তিনি তার পোস্টে লেখেন, ‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি। সন্ত্রাসীরা জানত না যে, আমি ওদেরকে জোর করে এপিসিতে তুলে দিয়েছি। তাই ওরা এই তিনটা গাড়িকে লক্ষ্য করেই গুলি ও বোমা ছোড়ে। রাস্তায় রাস্তায় গান পাউডার ও পেট্রোল ছড়ানো ছিল। সর্বত্র গাছ ফেলে রাখা হয়।’

তুহিন আরও লেখেন, ‘আমি নিজেই নাহিদ ইসলামের গাড়িতে ছিলাম এবং বিকট শব্দে একেকটা বোমা পড়তেছিল। আমাদের ৪টা ছেলে বোমার আঘাতে মারাত্মক আহত ও একজন নিখোঁজ আছেন।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝