সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওয়েবসাইট থেকে সরানো হলেও বিধিমালায় থাকছে নৌকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ওয়েবসাইট থেকে সরানো হলেও বিধিমালায় থাকছে নৌকানির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন
নিবন্ধন স্থগিত হওয়ায় নিজস্ব ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের প্রতীক নৌকা নির্বাচন কমিশন (ইসি) সরিয়ে নিলেও নির্বাচন বিধিমালায় সংরক্ষিত থাকবে।

বুধবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে নৌকা প্রতীক থাকবে। এটা আর ব্যবহার করতেও পারবে না।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো চাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতীকসহ নিবন্ধন ফেরত পেয়েছে। এতে যে প্রজ্ঞাপন হয়েছে, তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, শাপলা প্রতীক তফসিলে যোগ হয়নি। এ নিয়ে কমিশন যদি সিদ্ধান্ত দেয়। তবে দেবে কি না, আমি জানি না।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝