রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএনসিসিতে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সে ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ সুবিধা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫২ পিএম   (ভিজিট : ২৩৭)
X

ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স রেয়াত (Rebate) ও সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০ নভেম্বর, ২০২৪ ইং পর্যন্ত বর্ধিত করা হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকাধীন সম্মানিত করদাতা/ ব্যবসায়ীগণের কর পরিশোধের সুবিধার্থে বকেয়াসহ চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের ৪ (চার) কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে Online -এ পরিশোধ করা হলে হালসনের অর্থাৎ ২০২৪-২০২৫ অর্থ বছরের ৪ (চার) কিস্তির উপর ১০% (শতকরা দশভাগ) রেয়াতের (Rebate) সময়সীমা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি. পর্যন্ত বর্ধিত করা হলো।

সম্মানিত করদাতাগণকে বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের ৪ (চার) কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে অর্থাৎ ২০২৪-২০২৫ অর্থ বছরের ৪ (চার) কিস্তির উপর ১০% রেয়াতের (Rebate) সুযোগ গ্রহণ এবং সম্মানিত ব্যবসায়ীগণকে সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

 আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ।

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝