বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর ছাত্র-জনতার দখলে গণভবন।গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর রূপান্তরের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। 

আগামী ৫ আগস্ট জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। তিনি বলেন, গণভবন একটা ক্রাইম জোন। এখান থেকেই হত্যা গুম-খুনের পরিকল্পনা করা হয়। ভবনটিকে এমনভাবে জাদুঘরে রূপান্তরিত করা হবে যাতে শেখ হাসিনার ফ্যাসিবাদের বাস্তবচিত্র ফুটে ওঠে।

সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।সংস্কৃতি উপদেষ্টা বলেন, গণভবন শুধু দুঃশাসনের প্রতীক নয়, এটা এক ক্রাইম জোন। এখানে বসেই হত্যা গুম খুনের পরিকল্পনা করেন ফ্যাসিবাদী হাসিনা। গণভবনকে মূল আদলে রেখেই ফুটিয়ে তোলা হবে হাসিনার ফ্যাসিবাদী শাসনামল। যেখানে ব্যবহার করা হবে অত্যাধুনিক সব প্রযুক্তি। যাতে মানুষ সহজেই স্বৈরাচারের ভয়াবহতা অনুধাবন করতে পারে।

শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের জন্যই জুলাই স্মৃতি যাদুঘর উন্মুক্ত থাকবে বলেও জানান উপদেষ্টা।

আ.দৈ/আরএস

 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝