রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বারকাত গ্রেফতার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:১২ পিএম  আপডেট: ১১.০৭.২০২৫ ১২:১৬ পিএম  (ভিজিট : ১৫০)
X

ফ্যাসিস্ট  শেখ কাসিনার সরকারের আমলে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাতকে ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় গ্রেফতার করা হয়েছে।   গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দুদকে মামলা থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করেছে।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। এখন তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।  আজ শুক্রবার তাকে দুদকে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  গ্রহণ করা হচ্ছে।

গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্রআন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিপাকে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মীসহ শুভাকাঙ্খিরা। আওয়ামী লীগের পতনের পর দেশের পট পরিবর্তন হয়।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আবুল বারাকাতকে আসামি করা হয়। সেই মামলায় গ্রেফতার হলেন ব্যাংকটির সাবেক এই চেয়ারম্যান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝