রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
'এনবিআর, জ্বালানি ও ব্যাংকিং খাতের সংস্কারে বিশ্বব্যাংক -আইএফসি সহায়তা করবে'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৫ পিএম   (ভিজিট : ২১৭)
X

অন্তর্বতীকালীন সরকারের অর্থও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জ্বালানি খাত ও ব্যাংকিং খাতের সংস্কারে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সহায়তা করবে। আইএফসির বিনিয়োগ নিয়ে তিনি বলেন, তারা কিভাবে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করবে, এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। কারিগরি ও আর্থিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। আগামী অক্টোবরে আমি যখন তাদের সভায় যাব, তখন এসব বিষয় নিয়ে আবার আলোচনা হবে।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও আইএফসি প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) প্রতিনিধিরা এসেছিলেন। বিশ্বব্যাংক কী কী কাজে সহায়তা দেবে, এর আগেও আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ববোর্ড সংস্কারের বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, মোট কথা তারা আমাদের সব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু শর্ত আছে সেগুলো আমাদের পালন করতে হবে।

কী পরিমাণ অর্থ সহায়তা দেবে সে বিষয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, অ্যামাউন্টের বিষয়ে এখন আমি বলব না। প্রত্যেকটা ডোনার এবং অন্যান্য ডোনার কী দেবে সেটা জেনে পরে আপনাদের জানানো হবে। যথাসময়ে জানাব কোন ডোনার কী দিয়েছে, তবে এখন না।

এ সময় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রার্সেস; ট্রেড, ইনভেস্টমেন্ট এবং কম্পিটিটিভনেসের গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ; বাংলাদেশ এবং ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক; বাংলাদেশ ও ভুটানের অপারেশন ম্যানেজার গেইল মার্টিন; প্র্যাকটিস ম্যানেজার গাবি জর্জ আফ্রাম; সমৃদ্ধি অনুশীলন গ্রুপের প্রোগ্রাম লিডার সোলাইমানে কুলিবালি; ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ইমাদ ফাখৌরি; প্রধান ঝুঁকি কর্মকর্তা বিবেক পাঠক, বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার কাজী ফারহান জহির; ম্যানেজার ফাইন্যান্সিয়াল সেক্টর উইলফ্রেড টেমেগনন প্রমুখ উপস্থিত ছিলেন।

আ. দৈনিক/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝