রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএসসিসিতে ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৫:৪৮ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৫ ৬:০৬ পিএম  (ভিজিট : ১৬৪)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে  ৭ম কর্পোরেশন সভা। 

আজ  সোমবার  (৩০ জুন) প্রশাসক  মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে অনুষ্ঠিত সভায় এই বাজেট অনুমোদন হয়। সভায় ডিএসসিসি পরিচালনা কমিটির ২৫ সদস্য অংশগ্রহণ  করেন। 

সভার শুরুতে গত ০৫ মে অনুষ্ঠিত ষষ্ঠ কর্পোরেশনের সভার কার্য বিবরণী এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।  

সভায় ঢাকা দক্ষিণ সিটির ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতি. দা.)  আলী মনসুর। পরে ওই বাজেট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ এবং ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট অনুমোদন করেন।  
   
বাজেট  আলোচনায় অংশগ্রহণ ও অনুমোদন প্রদান করায় পরিচালনা কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান প্রশাসক  । তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটির এই বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এই বাজেট আমাদের কাছে সম্মানীত কর দাতাদের আমানত। এই বাজেট সফলভাবে প্রণয়ন ও বাস্তবায়নের ওপর নির্ভর করছে  আমাদের সবার প্রিয় এই নগরীর ব্যবস্থাপনা এবং আমাদের দৈনন্দিন নাগরিক সমস্যার সমাধান।” 

সভায় ১৯৯৮ সাল থেকে ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন বিভিন্ন সেবা প্রদানকারী ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২ পর্যায়’ শীর্ষক প্রকল্প। ইতোমধ্যে ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে ঢাকা দক্ষিণ সিটি এবং  ওই প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী এনজিও সমূহের মধ্যে সমঝোতার মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে, অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটিতে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকের দৈনিক মজুরি ৬০০  টাকা থেকে ৮০০  টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। 

এছাড়া, মন্ত্রীপাড়ায় অবস্থিত অস্থায়ী মসজিদটি ঢাকা দক্ষিণ সিটি কর্তৃক  তিন তলাবিশিষ্ট নান্দনিক মসজিদে রূপান্তরের নীতিগত অনুমোদন দেয়া হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটি র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব  মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। 


আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝