রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের ভাই. ভাগিনা,.মেয়ে জামাইসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দুদকের
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১০:৪৬ এএম  আপডেট: ৩০.০৬.২০২৫ ১০:৫০ এএম  (ভিজিট : ১৫৮)
X

এস আলম গ্রুপের কর্নধার সাইফুল আলম মাসুদের ভাই, ভাগিনা, মেয়ে জামাই, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মহিউদ্দিন চৌধুরীর ছেলেসহ ২৬ জনের বিরুদ্ধে গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে ৪৯ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমদ।

গতকাল রোববার (২৯ জুন) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দুটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার। মাত্র ৫ দিনের মধ্যে চট্টগ্রামের সাদ মুসা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের অনুকূলে ঋণ দুটি অনুমোদন দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মামলা দুটিতে দন্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ২০১২ সালের মানিল্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)(৩) ধারায় অভিযোগ করা হয়।

দুদক কর্মকর্তা বলেন, ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের (বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংক) খাতুনগঞ্জ শাখা থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রয়োজনীয় জামানত ছাড়াই জাল জালিয়াতির আশ্রয় নিয়ে দুটি ঋণের মাধ্যমে ২৯ কোটি ১৬ লাখ ৫২ হাজার এবং ২০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে দুটি মামলা রেকর্ড হয়েছে।

মামলার আসামিরা হলেন, সাদ মুসা গ্রুপের কর্নধার মোহাম্মদ মোহসিন (৬৫), তার স্ত্রী মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান শামীমা নারগিস চৌধুরী (৬০), গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী (৬৫), ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (৫৯), সাবেক পরিচালক বেলাল আহমেদ (৪০), সাবেক পরিচালক গোলাম মোহাম্মদ (৭০), সাবেক পরিচালক ড. মোহাম্মদ ফারুক (৭১), সাবেক পরিচালক আরিফ আহমেদ (৪৩), সাবেক ওসমান গনি (৫৮), মিসেস মায়মুনা খানম (৩৪), সাবেক পরিচালক মিসেস সরোয়ার জাহান মালেক (৬২), সাবেক পরিচালক মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল (৩৮), সাবেক পরিচালক মিসেস শাহানা ফেরদৌস (৪৯), সাবেক পরিচালক সাজেদা নুর বেগম (৫৮), সাবেক পরিচালক বোরহানুল হাসান চৌধুরী (৩৭), সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ কুতুবউদ্দৌলা (৭৬), সাবেক স্বতন্ত্র পরিচালক এস এ এম সলিমউল্লাহ (৭৫), গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার (৭১), সাবেক এসভিপি এন্ড হেড অব ক্রেডিট মোহাম্মদ মাহমুদ আলম (৫৪), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মশিউ রহমান জাহেদ (৬৮), এসএভিপি এন্ড ম্যানেজার মো. শামসুল আলম (৫২), এসপিও এন্ড ম্যানেজার অপারেশন মুন্নশ্রী চক্রবর্তী (৪৯), প্রিন্সিপাল অফিসার মো. হাসান আলী (৪৫), জুনিয়র অফিসার রিফাত ইফতেখারুল আলম (৩৯), মো. মিজানুর রহমান এবং নিগার সুলতানা (৩৯)।

এর মধ্যে বেলাল আহমেদ হলেন এস আলম গ্রুপের কর্নধার সাইফুল আলম মাসুদের মেয়ে জামাই, ওসমান গনি হলেন ভাই, মোস্তান বিল্লাহ আদিল ভাগিনা এবং বোরহানুল হাসান চৌধুরী চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং বর্তমানে ভারতে পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ভাই।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝