রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনবিআর ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, বাইরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৫:১০ পিএম   (ভিজিট : ২০৯)
X

টানা চতুর্থ দিনের মতো কলমবিরতি ও অবস্থান কর্মসূচি করছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা–কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে এই কর্মসূচি শুরু হয়। তবে দুপুর থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কাউকে বের হতে কিংবা ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী ব্যক্তিরা।

এই পরিস্থিতিতে এনবিআরের কর্মকর্তা–কর্মচারীদের একাংশ বাইরেই অবস্থান কর্মসূচি পালন করছেন।আজ এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। কিন্তু কর্মকর্তারা এই আহ্বানে সাড়া না দিয়ে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই সঙ্গে আগামী ২৮ জুন থেকে সারা দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টম হাউসে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে।

২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি এনবিআর কর্মচারীদের২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি এনবিআর কর্মচারীদের
এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হচ্ছে।

২৬ মে সরকার ঘোষণা দেয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝