রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১৩৩)
X

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন প্রাণ হারিয়েছেন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ জন।


রোববার (২২ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। এর আগে শনিবার (২১ জুন) ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যায় দুজন। 

নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। আর নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝