রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৭১)
X

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিল। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে রাজ্য়ের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীও যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। আহমেদাবাদে থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। জানা যাচ্ছে, লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। বিমানে আরও বেশ কয়েক জন ভিভিআইপি যাত্রীও ছিলেন বলে জানা যাচ্ছে।

বিজয়ের বাড়ির বাইরে তার সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। তাঁর স্ত্রী অঞ্জলিও লন্ডনে রয়েছেন বলে জানা যাচ্ছে। স্ত্রীকে আনতেও যাচ্ছিলেন বিজয়।

বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ২৪২ জন যাত্রী যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। বসতি এলাকার বেশকিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই বিমানেই যাত্রী ছিলেন বিজয় রূপাণী। কয়েক জন শিশুও ছিল বিমানে। দুই পাইলট-সহ বিমানকর্মীর সংখ্যা ছিল ১২।

জানা যাচ্ছে, এদিন ২৩ নম্বর রানওয়ে থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই পাইলট বার্তা পাঠান। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক মেঘানি নগরের মতো জনবহুল এলাকা। যে বহুতলের উপর ভেঙে পড়ে বিমানটি, সেটি ভস্মীভূত হয়ে গিয়েছে। বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন অমিত শাহ।

এয়ার ইন্ডিয়ার বিমানযাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ কানাডার এবং ৭ পর্তুগিজ ছিলেন। এই প্রথম কোনও বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনাগ্রস্ত হল।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝