রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর শ্যামলীতে চক্ষুবিজ্ঞান হাসপাতালটি টানা ৪ দিন যাবৎ বন্ধ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১:৩৫ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৫ ১:৩৮ পিএম  (ভিজিট : ১৩৭)
X

রাজধানীর শ্যামলীতে  অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়মিত পাঁচ-সাত হাজার মানুষের পদচারণায় সরগরম থাকে, কিন্তু টানা চারদিন যাবৎ ধর্মঘটের ফলে সেবামূলক কার্যক্রম বন্ধ রয়েছে।  বলতে গেলে পিনপতন নীরবতা কারণ হাসপাতালটির প্রধান দুটি ফটক বন্ধ।  ভেতরে অলস সময় কাটাচ্ছে পুলিশ। সকাল থেকে হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ফিরে যাচ্ছেন। 

 আজ শনিবার (৩১ মে) জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে গিয়ে সরেজমিনে এ চিত্র পাওয়া গেছে।  স্বপন নামের একজন তার ছেলে আলামিনকে নিয়ে এসেছেন। প্রধান ফটকের সামনে কিছুক্ষণ থেকে চলে গেছেন।  রেখার (৬০) এই হাসপাতালে অপারেশন হয়েছে। গত বৃহস্পতিবার এসে ফিরে গেছেন। আজও (শনিবার) এসে ফিরে গেলেন।

জানা গেছে, হাসপাতালটির সব সেবা কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে জুলাই গণঅভ্যুত্থানে আহত শতাধিক যোদ্ধা অবস্থান করছেন। শুধু তাদের রান্নার জন্য দু-একজন লোক আছে। এর বাইরে হাসপাতালের কোনো স্টাফ নেই।

উল্লেখ্য, গেল বুধবার নিরাপত্তার দাবিতে হাসপাতালটির চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিতে হামলা করে জুলাই গণআন্দোলনের আহত যোদ্ধারা। এতে চিকিৎসকসহ ১৫ জন স্টাফ আহত হন। আতঙ্কে হাসপাতাল ছাড়েন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। এরপর থেকে হাসপাতালটির দখল নিয়ে আছেন জুলাই যোদ্ধারা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝