রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অভিভাবকদের অজ্ঞতায় ডায়াবেটিক আক্রান্ত শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:৩৬ পিএম  আপডেট: ২২.০৫.২০২৫ ৭:৪০ পিএম  (ভিজিট : ১৪০)
X

বাংলাদেশে পাল্লা দিয়ে বাড়ছে টাইপ-১ তথা জন্মগত ডায়াবেটিস। কিন্তু অভিভাবকদের অজ্ঞতা ও সচেতনতার অভাবে এ সকল ডায়াবেটিস আক্রান্ত শিশুরা নানা ধরনের ভয়াবহ জটিলতায় পড়ছে। কেউ কেউ অকালে মৃত্যু মুখেও পড়ছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) ব্রাক সিডিএম সেন্টারে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং নভোনডিস্ক আয়োজিত দিনব্যাপী অনুস্টানে জন্মগত ডায়াবেটিস আক্রান্ত শিশু ও অভিভাবকদের নিয়ে সচেতনতা মুলক প্রশিক্ষণ ক্যাম্পে বক্তারা এ কথা বলেন। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পিডিআরসি'র পরিচালক এবং বিশিষ্ট পেডিয়াট্রিক এন্ডোক্রাইনজিস্ট ডা.বেদৌরা জাবীন বলেন,বাংলাদেশে বর্তমানে টাইপ-১ তথা জম্মগত ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে যা সুস্থ সুন্দর ভবিষ্যৎ প্রজম্ম তৈরীতে ব্যাপক ঝুঁকির তৈরী করছে। তাই ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলোর ঝুঁকি মোকাবিলায় সাধারন মানুষদের ব্যাপক সচেতনার বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাডাস মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।

 ডায়াবেটিস আক্রান্ত শিশুদের পক্ষ হতে অভিজ্ঞতা শেয়ার করেন তরুন সংগঠক প্রত্যয়  ও আদীবা প্রমূখ । অনুষ্ঠানে বক্তারা সুস্থ সুন্দর প্রজম্ম তৈরীতে ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলোর ঝুঁকি মোকাবিলায় সাধারন মানুষদের অধিকতর সচেতনার সাথে এগিয়ে আসার আহবান জানান এবং দেশে ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় একটি সমন্বিত উদ্যেগ হিসেবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে  এ সকল ডায়াবেটিস আক্রান্ত শিশু এবং তাদের অভিভাবকদের ডায়াবেটিস মোকাবিলার অভিজ্ঞতা শেয়ার ও প্রশিক্ষণ দেয়া হয়। 

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝