রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:৪০ পিএম  আপডেট: ২০.০৫.২০২৫ ৭:৪২ পিএম  (ভিজিট : ১৪৯)
X

মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে  অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত  হবিগঞ্জ  জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট  টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আজ মঙ্গলবার (২০ মে) দুদকের কর্মকর্তারা অভিযানকালে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবার যাচাই ও বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করে। আউটডোরে সেবা নিতে আসা রোগী/সেবাপ্রার্থীদের সাথে টিম কথা বলে এবং তারা কোনোরূপ হয়রানির স্বীকার হচ্ছে কি না তা যাচাই করে। উপস্থিত সেবাগ্রহীতাগণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান। 

দুদক টিমের সদস্যদেরকে তারা জানান যে, গত ১৮ মে তারিখে মৌলভীবাজারে অনুষ্ঠিত গনশুনানির পরে উক্ত হাসপাতালে সেবা প্রদানের মানে দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন সাধিত হয়েছে। অভিযানকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝