রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরেই বানাতে পারেন মজাদার চিকেন চাপ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৮ পিএম   (ভিজিট : ৫৫৬)
X

চিকেনের যে কোনো পদই খেতে মজাদার। ঠিক তেমনই জনপ্রিয় এক পদ হলো চিকেন চাপ। এটি খেতেই বিভিন্ন কাবাব হাউজে ভিড় করেন খাদ্যরসিকরা।

লুচির সঙ্গে চিকেন চাপ খাওয়ার মজাই আলাদা। তবে সব সময় তো আর বাইরে গিয়ে চিকেন চাপ খাওয়া সম্ভব নয়। চাইলে ঘরেও তৈরি করতে পারেন মজাদার চিকেন চাপ। তাও আবার রেস্তোরাঁর মতোই।

এজন্য লাগবে না নতুন কোনো উপকরণও। ঘরে থাকা কয়েকটি উপকরণেই তৈরি করতে পারবেন রেস্তোরাঁর মতো চিকেন চাপ। রইলো রেসিপি-


উপকরণ
১. আদা বাটা ১ টেবিল চামচ
২. রসুন বাটা ১ টেবিল চামচ
৩. লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
৪. লবণ আধা চা চামচ
৫. বিটলবণ ১ চা চামচ
৬. চাপের মসলা ২ টেবিল চামচ
৭. বেসন আধা কাপ
৮. পানি ১ কাপ
৯. তেল ভাজার জন্য ও
১০. মুরগির বুকের মাংস ৪ পিস।


পদ্ধতি
প্রথমে মুরগির মাংস লম্বা পাতলা করে কেটে নিন। তারপর ১ পিস মাংস পাতলা করে ২-৩ পিস করে নিন। এরপর মাংসের পিসগুলো চাকুর উল্টো পিঠ দিয়ে একটু ছেঁচে নিতে হবে। তাহলে মাংসের মধ্যে মসলা ঢুকবে ও ভাজার সময় মাংস শক্ত হয়ে যাবে না।

এবার পানি দিয়ে সব মসলা ও বেসন একসঙ্গে মাখিয়ে নিন। মসলা মাখানোর পর বেশ নরম হবে। এবার এই মাখানো মসলায় মুরগির মাংসগুলো মাখিয়ে মেরিনেট করে রাখুন ৪-৫ ঘণ্টা।

এরপর ডুবো তেলে মাংসের পিসগুলো বাদামি করে ভেজে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার চিকেন চাপ। এবার পরিবেশন করুন সালাদ ও সস দিয়ে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝