রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকার পাঁচ বছর থাকতে চায়: রুমিন ফারহানা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৯:০৪ পিএম   (ভিজিট : ৪০৯)
X

জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনাজপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো বলে জুনের মধ্যে। এই সরকার তো কখনো নির্বাচন করেনি। আর নির্বাচন করবেও না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মেন্ডেট নিয়েই তারা এখন পাঁচ বছর থাকতে চায়।বিএনপি জনগণের পালস বুঝে রাজনীতি করে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন হয়েছে, এরপরও বিএনপি আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনে যায়নি।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রশিক্ষক অধ্যাপক ডা. মুউদুদ হোসেন পাভেল, শারমিন ফারহানা পুতুলসহ অনেকেই বক্তব্য রাখেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝