রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন দল নিবন্ধনের সময়সীমা বাড়ল দুই মাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:২৪ পিএম   (ভিজিট : ২২০)
X

নির্বাচন কমিশনের (ইসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দলের নিবন্ধনের জন্য আজ রোববারই (২০ এপ্রিল) ছিল আবেদনের শেষ সময়। কিন্তু প্রায় ২০টি নতুন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় আরও দুই মাস বাড়িয়ে আগামী ২২ জুন পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইসির গণবিজ্ঞপ্তি জারির পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে আজ। এর মধ্যেই বিভিন্ন দল বিভিন্ন মেয়াদে নিবন্ধনের এই সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুন পর্যন্ত দল নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে আগ্রহীদের আবেদন আহ্বান করলে আজ পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানান ইসি সচিব।

জানা যায়, আলোচনায় থাকা নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে দলটি।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝