রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মির্জা আব্বাস
ড. ইউনূস-মোদি বৈঠক ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ২৪২)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ড. ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। তবে যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয় তাহলে সেটা ভালো। সামনে ড. ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি।

শুক্রবার (৪ এপ্রিল) শাহজাহানপুরে নিজ বাসায় বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের ব্যাপারে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পন নিয়ে আলোচনা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনাকে ফেরত আনার মাধ্যমে তার বিচার হতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নানারকম কথা বলা হচ্ছে। কিন্তু, এই সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে এই সরকারের কি করার আছে? নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে সরে যেতে হয়েছে। তিনি পালিয়েছেন। সেখানে ড. ইউনূসের নির্বাচন না করার তো কোনো কারণ নেই বলে তিনি জানান।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝