রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮:৪৯ পিএম   (ভিজিট : ২২৬)
X

পিরোজপুর শহরে নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় নির্মাণাধীন মডেল মসজিদে।

এসব অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার সকালে সদর থানায় এ ব্যাপারে সানির নামে একটি ছিনতাই মামলা করেছেন নির্মাণাধীন মসজিদটির সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম।

সানিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝