রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এনডিটিভির সঙ্গে সাক্ষাতকারে যা বললেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:৪৯ পিএম   (ভিজিট : ২৪১)
X

বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে সোমবার (১৭ মার্চ) দেয়া এক সাক্ষাতকারে মার্কিন গোয়ান্দা বাহিনীর প্রধান তুলসী গ্যাবার্ড এ কথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর তথাকথিত নির্যাতন নিয়েও তিনি কথা বলেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। 

গ্যাবার্ড বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামি সন্ত্রাসবাদ’ রুখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি সে দিকেই মনোযোগী। এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া বিশেষ এক সাক্ষাতকারে তুলসী গ্যাবার্ড বলেন, অপ্রত্যাশিতভাবে দীর্ঘ সময় ধরে সংখ্যালঘুদের ওপর- বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্যদের ওপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন গভীর উদ্বেগ জানিয়ে আসছে। 

মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রীসভা আলোচনা শুরু করেছে। এর মধ্যেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। 

গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদ উত্থানের পেছনে যে মতাদর্শ কাজ করছে তা চিহ্নিত করতে কাজ করছেন এবং এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রতিহত করতে তিনি বদ্ধপরিকর। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবার্ড তার সাক্ষাতকারে বাংলাদেশের ধর্মীয় সহিংসতা এবং নির্যাতন নিয়ে উদ্বেগের পাশাপাশি গত দুই মাস ধরে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী এআইআইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের বিষয়ে সতর্ক রয়েছেন বলে জানান। 

আ.দৈ/আরএস 




Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝