রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৫ মার্চ ডিএনসিসিতে ৬,০৯ ,৫২৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:৪৯ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৫ ১০:০৭ পিএম  (ভিজিট : ২৫৫)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, আগামী ১৫ মার্চ ডিএনসিসিতে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে ৬,০৯ ,৫২৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে গুলশানে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান
ডিএনসিসি কর্তৃক আয়োজিত ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন ও সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, 'রমজান মাসে সন্তানদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্ষেত্রে যেন কোন অসুবিধায় পড়তে না হয় সে বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেসব কেন্দে সুযোগ আছে ইফতারের পরেও ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হবে।' সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদা আলী এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

শনিবার যদি কেউ খাওয়াতে না পারে পরের দিনও ব্যবস্থা রাখার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, 'জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) বিনামূল্যে খাওয়ানো হবে।'

উল্লেখ্য, ডিএনসিসি এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৪৫৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৪ জন।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, 'এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ভিজিলেন্স টিম নিয়োজিত থাকবেন।  ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মোট কেন্দ্র থাকবে ১৯১০টি যার মধ্যে স্থায়ী কেন্দ্র ৫৯টি এবং অস্থায়ী কেন্দ্র ১৮৫১টি। এ কাজে মোট স্বাস্থ্য কর্মী, স্বেচ্ছাসেবী থাকবে ৩৮২০ জন।' 

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝