সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পবিত্র রমজানের প্রথম জুমায় মসজিদ আল-আকসায় ৯০ হাজার ফিলিস্তিনির নামাজ আদায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ২১৬)
X

ইসরায়েলি বাহিনীর কঠোর নিরাপত্তা উপেক্ষা করে পবিত্র রমজানের প্রথম জুমায় জেরুজালেমে অবস্থিত মসজিদ আল-আকসায় ৯০ হাজার ফিলিস্তিনি নামাজ আদায় করেছে। খবর আরব নিউজ 

পবিত্র জুমায় জেরুজালেমের পশ্চিম তীর থেকে হাজার হাজার ফিলিস্তিনি অংশ নেয়। অধিকৃত এই অঞ্চল থেকে ৫৫ বছর বয়সী ঊর্ধ্বের পুরুষ এবং ৫০ বছর বয়সের বেশি নারীদের নামাজ আদায়ে অনুমতি দিয়েছিল ইসরায়েল বাহিনী। 

গত কয়েক সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী নতুন করে সামরিক অভিযান শুরু করায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে পবিত্র রমজানের প্রথম শুক্রবার সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। 

গত রমজানের পর ফিলিস্তিনিরা জেরুজালেমে প্রবেশ করতে পারেনি। দীর্ঘ এক বছর পর এবারই প্রথম তারা মসজিদ আল আকসায় প্রবেশের সুযোগ পায়। 

২০২৩ সারের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ইসরায়েল সরকার পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশ বন্ধ করে দেয়। গত বছরের রমজানে গাজায় যুদ্ধ চলমান ছিল। তবে এ বছরের মধ্য জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠিত হয়েছে। যার ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যে সংকট দেখা দিয়েছে। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝