রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে বাসায় তল্লাশির ঘটনায় সাবেক তত্ত্বাবধায়কসহ ৩ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ২৩২)
X

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় করা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন- জুয়েল খন্দকার (৪৮), শাকিল খন্দকার (২৪), ও শাকিল আহমেদ (২৮)। এদের মধ্যে জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে।

জানা গেছে, শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকারের (তত্ত্বাবধায়ক) কাজ করতেন। তিনিই মূলত ২০০ থেকে ৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে- এমন তথ‍্য দিয়ে ওই বাসায় তল্লাশি চালাতে উসকানি দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. ফরিদ হোসেন প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড-জামিন উভয়ই নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে গুলশানে ২ নম্বর রোডের বাসায় ১৪ থেকে ১৫ জন আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। বাসার দুজনকে মারধর করে কী কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

এক নম্বর আসামি শাকিল খন্দকার আলমারি ভেঙে একটি স্বর্ণের চেইন, দুই নম্বর আসামি জুয়েল খন্দকার একটি স্বর্ণের চেইন, তিন নম্বর আসামি শাকিল আহমেদ একটি স্বর্ণের পায়েল, একটি হাতের আংটিসহ মোট দুই ভরি আট আনা স্বর্ণ লুট করেন, যার মূল্য ৩ লাখ টাকা। অন্য আসামিরা আলমারি থেকে জিনিসপত্র ভাঙচুর করে মেঝেতে ফেলে দেয়। এ ঘটনায় বুধবার (৫ মার্চ) গুলশান থানায় মামলা হয়।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝