সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন কমছে অস্ট্রেলিয়ার জনসংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৮ পিএম   (ভিজিট : ২২৩)
অস্ট্রেলিয়ায় গেল বছর জন্ম নেয়া শিশুর সংখ্যা মাত্র এক লাখের মতো। ছবি: সংগৃহীত
X

অস্ট্রেলিয়ায় গেল বছর জন্ম নেয়া শিশুর সংখ্যা মাত্র এক লাখের মতো। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জন্মহার আশঙ্কাজনকভাবে কমেছে। গেল বছরের জনসংখ্যার পরিসংখ্যানে এক লাখ শিশু যোগ হয়েছে আর প্রবাসী যুক্ত হয়েছেন প্রায় সাড়ে চার লাখ। জনসংখ্যার ঘাটতি কমাতে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ থেকে দক্ষ জনবলকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে মরিয়া অস্ট্রেলিয়ার সরকার।

আয়তনে বাংলাদেশের চেয়ে ৫২ গুণ বড় হলেও অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ঢাকা শহরের সমান। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় দুই কোটি ৭২ লাখ। ২০২৪ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র দুই দশমিক এক শতাংশ।
 
করোনা অতিমারির কারণে প্রায় দু'বছর পর ২০২২ সালের ফেব্রুয়ারি সীমান্ত উন্মুক্ত করে দেয় অস্ট্রেলিয়া। অর্থনীতির চাকা সচলে দেশটিতে কর্মক্ষম ব্যক্তি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের অনুমোদন দেয় সরকার।

এর ফলে জনসংখ্যা কিছুটা বাড়লেও গেল বছরের পরিসংখ্যানে দেখা যায়, অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া শিশুর সংখ্যা মাত্র ১ লাখের মতো। একই সময়ে ভিনদেশি মানুষ এসেছে প্রায় সাড়ে চার লাখ।
 
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের সংখ্যা এক লাখের কাছাকাছি। তাদের বেশিরভাগই উচ্চশিক্ষা নিতে এসে স্থায়ীভাবে থেকে যান। অস্ট্রেলিয়ায় অদক্ষ জনবল আসার সুযোগ না থাকায় এখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা খুব বেশি বাড়েনি। তবে ২০২৩ সালে ১৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় এসেছে। ২০২৪ সালে সে সংখ্যাটি আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
এক সময়ের ব্রিটিশ সম্রাজ্য অস্ট্রেলিয়া একটি অভিবাসী জাতি, নাগরিকদের প্রায় প্রতি তিনজনের মধ্যে ১ জনই ভিন্ন দেশে জন্ম নিতেন, আর দেশটির প্রতি দু’জন নাগরিকের একজনের বাবা মায়ের জন্ম অন্য দেশে। স্বল্প মেয়াদের ভিসায় আসা আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মজীবীরা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখে আসছে।

এএস//


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝