রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কোন কোন ফল একসঙ্গে খাওয়া উচিত নয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৪ পিএম   (ভিজিট : ১৭৪)
ছবি: ফ্রিপিক
X

ছবি: ফ্রিপিক


অনেকেই ফ্রুট সালাদ খেতে পছন্দ করেন। আর ফ্রুট সালাদ মানেই সব ফল কুচিয়ে একসঙ্গে মিশিয়ে দেন? এই অভ্যাস কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ)-এর তথ্য বলছে, কোন ফলের সঙ্গে কোন ফল খাওয়া ঠিক আর কোনটি নয়, তারও একটা নিয়ম আছে। ‘ফ্রুট কম্বিনেশন’ বলে একটি বিষয় আছে, যা নিয়ে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই।

এনআইএইচ-এর তথ্যানুযায়ী, টক জাতীয় ফলের সঙ্গে মিষ্টি ফল মেশানো যাবে না। আবার যে ফলে পানির পরিমাণ বেশি, তার সঙ্গে অন্য কোনও ফল না মিশিয়ে খাওয়াই ভাল। যেমন তরমুজ খেলে কেবল সেটিই খাওয়া উচিত। তরমুজের সঙ্গে ফুটি বা আতা অথবা লেবু জাতীয় ফল, আঙুর মিশিয়ে খেলে বদহজম হবেই।

আবার যে ফলে স্টার্চ বেশি, তার সঙ্গে অধিক প্রোটিন যুক্ত ফল খাওয়া ঠিক নয়। যেমন, কলার সঙ্গে কিউয়ি, পেঁপে, অ্যাভোকাডো বা ব্ল্যাকবেরির মতো ফল খাওয়া ঠিক হবে না। এই সব ফল মিশিয়ে গেলে গ্যাস-অ্যাসিডিটির সমস্যা বাড়বে।

অনেকেই আপেল, কলা ও লেবু একসঙ্গে মিশিয়ে ফ্রুট সালাড তৈরি করেন। কিন্তু মনে রাখবেন, টক জাতীয় ফলের সঙ্গে মিষ্টি ফল মেশানো যায় না। যেমন আপেল, আঙুর, স্ট্রবেরি, বেদানা ও পিচ ফলের সঙ্গে কখনোই কলা বা কিশমিশ মেশাবেন না। এইসব ফল একসঙ্গে খেলে অম্বল বাড়বে, মাথাযন্ত্রণা ভোগাবে, ক্লান্তি বাড়বে। অর্থাৎ শরীরের কোনও উপকারেই আসবে না।

সবচেয়ে খারাপ হল পাকা পেঁপের সঙ্গে লেবু খাওয়া। এইভাবে খেতে থাকলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমবে। রক্তাল্পতার সমস্যাও দেখা দেবে।

এএস//



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝