সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নাসা গ্রুপের চেয়ারম্যান ১০ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১৯৩)
দুই থানার মামলায় নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর। ছবিটি সংগৃহীত
X

দুই থানার মামলায় নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর। ছবিটি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার দায়ে রাজধানীতে আলাদা আলাদা দুই থানায় করা মামলায়, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

সকালে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দুই মামলাতে ১০ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা।
 
রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
 
উভয়পক্ষের শুনানি শেষে ধানমন্ডি থানার মামলায় পাঁচ দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।
 
এদিকে রাজধানীর ধানমন্ডি থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।
 
সাভারের আব্দুল কাইয়ুম হত্যা মামলায় সাবেক দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়াও যাত্রাবাড়ী থানার মামলায় থানাটির সাবেক ওসি আবুল হাসানকে‌ গ্রেফতার দেখিয়েছেন আদালত।

 এএস//


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝