রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপেল বরই খেলে কী হয়?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৭ পিএম  আপডেট: ০৯.০২.২০২৫ ৮:১১ পিএম  (ভিজিট : ২২২)
X

বিভিন্ন ধরনের ফলের মধ্যে অন্যতম একটি ফল হলো কুল বা বরই। মৌসুমি এই ফল আবার বাহারি ধরনের হয়ে থাকে। যার মধ্যে জনপ্রিয় আপেল বরই। আকারে অনেক বড় এ বরই খেতে যেমন মজাদার তেমনি শরীরের জন্যও বেশ উপকারী।









ছবি: সংগৃহীত

মৌসুমী এ ফল জানুয়ারি মাসের শেষের দিকে বাজারে দেখতে পাওয়া যায়। সাধারণত বরই গাছে অক্টোবর মাসে ফুল আসে। ওই ফুলে নভেম্বর মাস থেকে ফল ধরতে শুরু করে। এ ফল জানুয়ারি মাস এলেই আকারে বড় ও পাকতে শুরু করে।









ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বরই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। 

মার্চ মাস পর্যন্ত বরই বাজারে পাওয়া যায়। তাই মৌসুমী এ ফলটি খাওয়ার উপযুক্ত সময় এখনই। বিশেষজ্ঞরা বলছেন, বরই ফল খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে। আপেল বরই কিংবা যেকোনো বরইয়েরই রয়েছে একাধিক ওষুধি গুণ। আসুন এক নজরে জেনে নিই, আপেল বরই খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে-
 
১। আপেল বরই অত্যন্ত চমৎকার একটি রক্ত বিশুদ্ধকারক ফল।
২। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী।
৩। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, রক্তশূন্যতা, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগ নিরাময়ে চমৎকার কাজ করে এই ফলটি।
৪। বিশেষজ্ঞরা বলছে, ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আপেল বরই আমাদের সুস্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
৫। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি হাড়ের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী।
 
৬। এই ফলটি পটাসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ হওয়ায় শরীরের রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
৭। এতে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে স্বাস্থ্যকর ও ব্রণ মুক্ত রাখে, পাশাপাশি ত্বক উজ্জ্বল করে তোলে।
৮। ফ্রি ব়্যাডিক্যালের সঙ্গে লড়াই করার পাশাপাশি এটি কোষের ক্ষতি প্রতিরোধ করে। ফলে ত্বকে বয়সের ছাপ দূর করতেও এটি কার্যকরী ভূমিকা পালন করে।
৯। হজম ক্ষমতা বৃদ্ধিতে, কোষ্ঠকাঠিন্য নিরাময়েও এটি কার্যকরী ভূমিকা রাখে।
১০। এছাড়া ভালো ঘুম হতে সাহায্য করে আপেল বরই। চীনের প্রাচীন ঐতিহ্য অনুসারে, এ ফল অনিদ্রার সমস্যা নিরাময় করতে সহায়তা করে।

১১। বীজসহ পুরো ফলটাই অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল, পলিস্যাকারাইড, ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন সমৃদ্ধ। এইসব উপাদান স্নায়ুকে শান্ত করে, মন ও শরীরকে শিথিল করে।
১২। স্ট্রেস কমাতেও জুড়ি নেই এই ফলের। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখা সহ এটি উদ্বেগ কমাতেও অত্যন্ত সহায়ক।
১৩। এছাড়া আপেল বরই হরমোনের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে।
১৪। যকৃতের নানা রোগ প্রতিরোধ করে এর কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে পারে আপেল বরই।
১৫। মৌসুমি সর্দি, কাশি, জ্বরের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এ ফল।

১৬। টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বায় ঘা, ঠোঁটের চামড়া উঠে যাওয়া সহ যেকোনো সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে আপেল বরই।
১৭। এ ফলের রস ক্যানসার কোষ, টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ ক্ষমতা রয়েছে।
 
তাই প্রতিদিন এই মৌসুমি ফলটি খাওয়ার অভ্যাস শুরু করতে পারেন।
 
আ.দৈ/এএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝