রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৫৫)
X

দিন দিন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। লিভার থেকে গলা, নারীদের জরায়ু এমনকি স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনাও ক্রমশ বাড়ছে। তবে চিন্তার বিষয় হলো সমীক্ষা বলছে, অধিকাংশ নারীরাই জরায়ু ও স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কিন্তু তারা সেটি প্রথম দিকে বুঝতে পারেন না।

মূলত, খারাপ জীবনধারা ও অনিয়মিত রুটিনের কারণেই আজকাল ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ছে।

তবে চিকিৎসকদের মতে, সময়মতো এর প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করে সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই বিপজ্জনক রোগ এড়ানো সম্ভব।  

এমন পরিস্থিতিতে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই, নারীদের জন্য এর লক্ষণগুলো শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নেয়া গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই স্তন ক্যান্সারের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে, যা আপনাকে এই রোগ শনাক্ত করতে এবং জীবন বাঁচাতে সাহায্য করবে।

 
আকার পরিবর্তন
যদি মনে হয় যে স্তনের আকারে হঠাৎ পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই সাবধান হবেন। এছাড়া নিজের হাতের স্পর্শে বুঝতে হবে স্তনের মধ্যে কোনো ফোলাভাব রয়েছে কি না। বুঝতে পারলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
 

স্নায়ুজনিত সমস্যা
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সার মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।

তেমনটা যদি হয়, তাহলে স্নায়ুজনিত সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। কোনো ঘটনা হঠাৎ ভুলে যাওয়া, মাথা যন্ত্রণা, দৃষ্টিশক্তি ঝাপসা এমন সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


স্তনের পিণ্ড
যদি স্তনে কোনো পিণ্ড বা ফোলাভাব অনুভব করেন, তাহলে এটি স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে। মনে রাখবেন, পিণ্ডটি ব্যথাযুক্ত বা ব্যথাহীন উভয়ই হতে পারে। তবে এটিকে অবহেলা করা যাবে না।

স্তনে পিণ্ড হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে স্তন ক্যান্সারও একটি সম্ভাবনা। 

স্তনের ত্বকে পরিবর্তন
যদি স্তনের ত্বকে লালচে ভাব, ফোলাভাব বা দাগ থাকে, তাহলে তা স্তন ক্যান্সার হতে পারে। এই লক্ষণটি চিনতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হবে।
 

জ্বালা বা সংকোচন
যদি স্তনে জ্বালাপোড়া বা সংকোচন অনুভব করেন, তাহলে এটিকে অবহেলা করবেন না। কারণ এটি স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাড়াতাড়ি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।


স্তনবৃন্ত থেকে দুধ বা রক্ত পড়া
স্তনবৃন্ত থেকে দুধ বের হওয়া বা রক্ত পড়া অনেক কারণেই হতে পারে, যার মধ্যে স্তন ক্যান্সারও অন্তর্ভুক্ত থাকতে পারে। যদি আপনার সঙ্গেও এটি ঘটে থাকে, তাহলে স্তন ক্যান্সারের জন্য নিজেকে পরীক্ষা করানো উচিত।

অনেক সময় আমরা এসব সমস্যাকে হালকাভাবে নিয়ে অবহেলা করি। এটি করা চলবে না। তাই সময় থাকতে স্তন সম্পর্কিত যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। সূত্র: বোল্ডস্কাই


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝