সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামী নির্বাচন হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের: আবুল ফজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৮:৫৩ পিএম  আপডেট: ২৮.০১.২০২৫ ৯:০৬ পিএম  (ভিজিট : ২৬৪)
দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
X

দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। যে নিবাচনে পরাজিত প্রার্থী হাসিমুখে বিজয়ী প্রার্থীকে আলিঙ্গন করবেন, অভিনন্দন জানাবেন।’

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘এখন একজন স্কুলছাত্র বোঝে গণতন্ত্রহীনতা আমাদের জাতীয় নিরাপত্তাকে কীভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ভোটবিহীন নির্বাচন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সামনের নির্বাচন শুধুই নির্বাচন এই নির্বাচন হবে সামনে নতুন পথচলার নির্বাচন।’

ইসি বলেন, ‘নিবার্চন শুধু নির্বচন কমিশনের দায়িত্ব নয়। নির্বাচন কমিশন দিক নির্দেশনা দিতে পারে, পরিকল্পনা দিতে পারে, রূপরেখা দিতে পারে। বাস্তবায়নের দায়িত্ব মাঠ পর্যায়ের সবার।’
 
জেনারেল আবুল ফজল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো একটি সুন্দর, স্বচ্ছ এবং বির্তকহীন ভোটার তালিকা। নির্বচন কমিশন এই কাজটি করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।’

দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন: জেলা প্রশাসক রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মাসুদ আর মামুন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।


আ. দৈ/ এএস 





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝