সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সরকার সম্মেলন: আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:০৬ পিএম  আপডেট: ২২.০১.২০২৫ ৮:০৮ পিএম  (ভিজিট : ২১৮)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রফেসর ইউনূসকে এই আমন্ত্রণ জানান।

চলতি বছরের ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের তিনজন তরুণ উপদেষ্টাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে তারা ব্যাখ্যা করতে পারেন কীভাবে তারা পতিত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

আলোচনায় উভয় পক্ষই তরুণদের বিশ্বকে নেতৃত্ব দেয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় প্রফেসর ইউনূস বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

আ. দৈ/ সাম্য



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝