রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছিল অন্যান্য শারীরিক জটিলতা
দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৫:১৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

দেশে এইচএমপিভি (হিউম্যান মেটানিউমো ভাইরাস) আক্রান্ত সানজিদা আক্তার (৩৭) নামে এক নারী মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এখন পর্যন্ত দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো মৃত্যুর খবর পাওয়া গেল। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে।

সংক্রামক ব্যাধি হাসপাতালের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

চি‌কিৎসকরা বলেছেন, গত রবিবার (১২ জানুয়ারি) দেশে নতুন করে এইচএমপিভি শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের পর ওই নারীকে সংক্রামকব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন।

রোগীর নিউমোনিয়া ও ভাইরাসজ‌নিত সমস্যা অনেকটা ভালো হয়ে গিয়ে‌ছিল। তবে তিনি খুব মোটা ছিলেন। তার কিডনিসহ অন্যান্য জটিলতা ছিল।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, এইচএমপিভির পাশাপাশি তিনি নিউমোনিয়াজনিত ব্যাকটেরিয়াতে আক্রান্ত ছিলেন এবং অন্যান্য রোগের কারণে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

সানজিদা ভৈরবের বাসিন্দা ছিলেন। তার বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল না।


আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝