রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কোভিডের মতো ভয়ংকর নয় এইচএমপিভি, অধ্যাপক ডা. সায়েদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৫:৪১ পিএম  আপডেট: ১৩.০১.২০২৫ ৫:৪৯ পিএম  (ভিজিট : ১৭৫)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

সম্প্রতি হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) একজন আক্রান্ত হওয়ায় ভাইরাসটি নিয়ে এক ধরনের ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে সতর্কতা জারির পাশাপাশি ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে ৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরও। 

তবে এইচএমপিভি ভাইরাস কোভিডের মতো ভয়ংকর কিছু নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। একইসঙ্গে এটি নিয়ে সীমান্তে সতর্কতারও কিছু নেই বলে মনে করেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সায়েদুর রহমান বলেন, নতুন এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এই ভাইরাসের মহামারি হওয়ার কোন শঙ্কা নেই। এজন্য সীমান্তে সতর্কতার কিছু নেই। তবে সরকারের সবরকমের প্রস্তুতি আছে। এখন পর্যন্ত এইচএমপিভি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো ধরনের অ্যালার্ট দেয়নি। যে কারণে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ আমি দেখছি না।

তিনি বলেন, আমরা কোনো ভয় না দেখলেও সব রকমের প্রস্তুতি আমাদের আছে। এক্ষেত্রে আমরা নতুন করে এই ভাইরাসের আলাদা চিকিৎসা গাইডলাইন করার বিষয়ে ভাবছি।  এখন যে গাইডলাইন আছে, এর সঙ্গে বেশি পার্থক্য হয়ত থাকবে না।  

শনাক্তদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, এইচএমপিভি কোভিডের মতো ভয়ংকর না। শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে মিল আছে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না, তবে মাস্ক পরা শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজন। এটার চিকিৎসা সাধারণ ফ্লুর মতোই।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝