রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাপোরিঝিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি
রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে নিহত অন্তত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৫:৩১ পিএম  আপডেট: ০৯.০১.২০২৫ ৫:৪৫ পিএম  (ভিজিট : ২০৭)
৮ জানুয়ারী ২০২৫, ইউক্রেনের জাপোরিঝিয়াতে রাশিয়ান হামলার সময় আহত একজন বাসিন্দাকে কয়েকজন মানুষ বহন করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ছবি: ইভান ফেডোরভ/টেলিগ্রাম/রয়টার্স
X

৮ জানুয়ারী ২০২৫, ইউক্রেনের জাপোরিঝিয়াতে রাশিয়ান হামলার সময় আহত একজন বাসিন্দাকে কয়েকজন মানুষ বহন করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ছবি: ইভান ফেডোরভ/টেলিগ্রাম/রয়টার্স

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার টেলিগ্রাম পেইজে গ্রাফিক ফুটেজ শেয়ার করেন। সেখানে দেখা যায়, জরুরি সেবার কর্মীরা শহরের রাস্তায় আহত ও রক্তাক্ত বেসামরিক নাগরিকদের চিকিৎসা সেবা দিচ্ছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, শহরে সাধারণ বেসামরিক মানুষকে লক্ষ্য করে চালানো বোমা হামলার মতো নৃশংস কিছু নেই।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, হামলায় বহু উঁচু আবাসিক ভবন, শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষের কিছু অংশ একটি ট্রাম ও বাসের ওপর আছড়ে পড়ে, যার ভেতরে যাত্রীরা ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া প্রদেশের আংশিক অংশ দখল করেছে রুশ বাহিনী।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝