রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ড্যাপের কারণে ঢাকার দুই লক্ষাধিক ভূমি মালিক ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৯:২৪ পিএম   (ভিজিট : ২৪৯)
X

ঢাকা শহরের সব এলাকায় ২০০৮ সালের বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণের অনুমতি প্রদান ও রাস্তা অনুযায়ী যেখানে যত তলা ভবন পাওয়া যেত, সেখানে তত তলা অনুমোদন দেওয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতি।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেওয়ান এম এ সাজ্জাদ বলেন, ডিটেইল এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ ২০২২-২০৩৫) এর  মূল উদ্দেশ্য ভূমির শ্রেণীবিন্যাস, সংরক্ষণ, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা, কিন্তু এসব উদ্দেশ্যকে পাশ কাটিয়ে নির্মাণ বিধিমালার বিষয়টিকে প্রাধান্য না দিয়ে বিগত সরকারের কিছু সুবিধাবাদী লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ড্যাপ প্রণয়ন করে নগরবাসীর বাসস্থানের অধিকারকে হরণ করেছে। 

২০০৮ এ যে পরিমাণ জমিতে ১০ তলা ভবনসহ যতগুলো ফ্ল্যাটের নির্মাণের অনুমতি পাওয়া যেত বর্তমানে একই পরিমাণ জমিতে ৫ তলা ভবন নির্মাণের অনুমতি ও ফ্ল্যাট সংখ্যা কমিয়ে দিচ্ছে- যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, প্রস্তাবিত ড্যাপ-এ ঢাকা শহরের ২০ শতাংশ এলাকায় উচ্চ ভবন নির্মাণ করা গেলেও অবশিষ্ট ৮০ শতাংশ এলাকায় তার অর্ধেক উচ্চতা ও আয়তনের ভবন নির্মাণ করা যাচ্ছে, যার ফল আমরা ঢাকা শহরের ৮০ শতাংশ মানুষ বিগত দুবছর যাবত কোনো নকশা অনুমোদন করতে পারছি না। 

সমিতির অন্যান্য দাবিগুলো হলো—নির্মাণ বিধিমালা ২০০৮ অনুযায়ী সংশোধিত বিধিমালা প্রণয়ন করা; ঢাকা শহরের জলাশয়, খাল-বিল, নদী-নালা, রাস্তাঘাট, খেলার মাঠ, পার্ক, শিল্প প্রতিষ্ঠান, কৃষি, আবাসিক স্থান সংরক্ষণের জন্য ড্যাপ সংশোধন করা; ঢাকা শহরের জলাবদ্ধতা মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং রাজউক থেকে ভবন নির্মাণে অনুমোদন সহজীকরণসহ যাবতীয় হয়রানি বন্ধ করা।


মানববন্ধনে ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. হুমায়ুন কবির, মো. জাহাঙ্গীর আলম, এ. কে. এজাজ মাহমুদ প্রমুখ।



Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝