সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রুশ হামলায় ইউক্রেনের মিগ-২৯ ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ২৪৬)
মিগ-২৯ যুদ্ধবিমান । ফাইল ছবি
X

মিগ-২৯ যুদ্ধবিমান । ফাইল ছবি

রুশ বাহিনী ইউক্রেনের একটি মিগ-২৯ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। রোববার (৫ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কিয়েভ বাহিনী ব্র্যাডলি যুদ্ধযানসহ বেশ কয়েকটি পশ্চিমা সাঁজোয়া যান হারিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৭টি পাল্টা হামলা প্রতিহত করা হয়েছে। এতে ৪১০ জনের বেশি ইউক্রেনীয় সেনা, দুটি লেপার্ড ট্যাঙ্ক, একটি পদাতিক যুদ্ধ যান এবং তিনটি সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, ব্রিটিশ তৈরি ১০৫ মিলিমিটারের এল-১১৯ কামানও ধ্বংস করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ার কাছ থেকে বিপুল সংখ্যক মিগ-২৯ যুদ্ধবিমান পেয়েছিল ইউক্রেন। ২০২৩ সালে পোল্যান্ডও সোভিয়েত আমলের বেশ কয়েকটি যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করেছিল। তবে ডিসেম্বরে পোল্যান্ডের উপ-প্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেউস্কি জানিয়েছিলেন, নিজেদের নিরাপত্তা রক্ষার স্বার্থে আর কোনো যুদ্ধবিমান কিয়েভকে দেওয়া হবে না।

রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে ১০০ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র সরবরাহ করেছে। তবে মস্কো সতর্ক করেছে, এসব অস্ত্র সরবরাহ যুদ্ধক্ষেত্রের ফলাফল পাল্টাতে পারবে না।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝